করোনায় সিএমপির হটলাইন চালু

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরে বিদেশ থেকে আগত ব্যক্তি ও সন্দেহভাজন করোনা আক্রান্তদের হোম কোয়ারেন্টিনে অবস্থান নিশ্চিত করতে হটলাইন চালু করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রোববার (২২ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নম্বরটি ২৪ ঘণ্টা চালু থাকবে এবং একজন পুলিশ কর্মকর্তা কল রিসিভ করে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এতে আরও বলা হয় সম্প্রতি বিদেশ থেকে যেসকল প্রবাসী হোম কোয়ারেন্টিনের নিয়ম না মেনে কমিউনিটিতে মেলামেশা-ঘোরাফেরা করছে, উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়াচ্ছে তা জানাতে এ হটলাইন নম্বরে -০১৪০০-৪০০৪০০ যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া অসৎ উদ্দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন-চাল, ডাল, চিনি ও তৈল ইত্যাদি অবৈধভাবে মজুদ করছে তাদের বিরুদ্ধে হটলাইন নম্বরটিতে অভিযোগ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]