আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে দুর্গাপুরে সিপিবি নারী সেলের বিক্ষোভ

Share the post
নূর আলম, দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: সারাদেশে ধর্ষণ, যৌন নিপীড়ন, খুন, ছিনতাই- ডাকাতিসহ আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা নারী সেল।
আজ মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টায় দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে উপজেলা নারী সেলের আহবায়ক  তাসলিমা বেগমের সভাপতিত্বে সিপিবি উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান,আদিবাসী নেত্রী পার্বতী রিছিল,নারী সেল নেত্রী মরিয়ম আক্তার,উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, ফলে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কঠোর হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতা বাড়ানোর পাশাপাশি নারীদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয় সমাবেশ থেকে।
বক্তারা আরও বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সরকারকে অবশ্যই জবাবদিহিতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় জনগণকে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হতে হবে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ, নারী সেলের সদস্যরা এবং সাধারণ জনগণ। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল দুর্গাপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]