পটুয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ ।

Share the post
রিয়াজুর রহমান,পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে  বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রার কর্তৃক
 ইটবাড়িয়া সদর উপজেলাধীন এলাকায় ১০(মার্চ)  সকাল থেকে বিকাল পর্যন্ত মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে প্রায় চার শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে মানবিক এ কার্যক্রম পরিচালনা করা হয় বলে কোস্ট গার্ড মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড এই চিকিৎসা সেবাও ঔষধ বিতরণ  করে ৷
উক্ত ক্যাম্পেইনে তিন শতাধিক স্থানীয় অসহায় গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্ব দিয়েছেন মেডিকেল অফিসার সার্জন লেঃ কমান্ডার ইয়াসমিন আক্তার এএমসি ও অন্যান্য কোস্ট গার্ড সদস্যরা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কাঁঠালিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, খুনি হাসিনার ফাঁসি ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবি

Share the post

Share the post মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলা সদর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার, উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদে গিয়ে এ কর্মসূচি শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ছাত্রদল কেন্দ্রীয় […]

ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল, বিতর্কে সমিতি

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদকসহ আওয়ামীপন্থী ১৬ জন আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে জেলা আইনজীবী সমিতি। তবে বিতর্কিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং ব্যারিস্টার শাহজাহান ওমরের সদস্যপদ বহাল থাকায় সমিতির কার্যনির্বাহী কমিটি সমালোচনার মুখে পড়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ […]