নরসিংদীতে পৃথক অভিযানে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩৫

Share the post

আশিকুর রহমান (নরসিংদী) :-জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা পুলিশ।
বৃহস্পতিবার(৬ মার্চ) রাতে জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নরসিংদীর শিবপুর উপজেলার খৈসাখালী গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে সাগর মিয়া (২৩), রায়পুরা উপজেলার করিমগঞ্জ গ্রামের নয়াহাটি এলাকার মৃত সালাম মিয়ার ছেলে ইব্রাহিম খলিল ওরফে রতন ভূইয়া (৫৫), সদর উপজেলার উত্তর বাগহাটা গ্রামের মৃত বেদন মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন (২৬), একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে মুক্তার হোসেন (৩৯), বগুড়ার নন্দীগ্রাম থানার রুস্তমপুর গ্রামের আব্দুর রাজ্জাক খানের ছেলে মোঃ রাসেদ খান (৪৮) ও কুমিল্লার মুরাদনগর থানার বাখরাবাদ গ্রামের জারু মিয়ার মেয়ে জুলেখা আক্তার ওরফে জুলি চৌধুরী (৪২) সহ মোট ৯ জন মাদক কারবারিকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নরসিংদী মডেল থানা, বেলাব থানা ও ডিবি পুলিশ কর্তৃক ১১.৯ কেজি গাঁজা, ২২১ পিস ইয়াবা ও ৩৫ বোতল ফেন্সিডিল সহ মাদক বহনকারী ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এছাড়াও ডেভিল হান্টে ৪ জন ও নিয়মিত মামলায় ২২ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং মাদক উদ্ধারে নরসিংদী জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]