তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনতাই

Share the post

টাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রুমা আক্তার (৩০) নামের ওই নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সখীপুর উপজেলার মিলপাড় এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমা তার তিন বছরের সন্তানকে নিয়ে ভ্যানে চড়ে পৌর শহর থেকে বাসায় ফিরছিলেন। পথে মিলপাড়ে মা ও শিশু কেয়ার ক্লিনিকের কাছে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই যুবক তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে সন্তানসহ রুমা রাস্তায় পড়ে যান। তখন রুমার মুখে ছুরিকাঘাত করে ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়। ওই ব্যাগে ২৫,০০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিল।

 

 

আশপাশের লোকজন আহত রুমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযান চালিয়ে পৌর এলাকার বাসিন্দা মামুন (২৪) ও ইমন (২৩) নামের দুই যুবককে আটক করে।

 

এ ব্যাপারে সখীপুর থানার ওসি জাকির বলেন, “খবর পেয়ে সন্ধ্যার দিকে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের নিয়ে মালামাল উদ্ধারে এখন অভিযান চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]