সীতাকুণ্ড প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে ফোরকান সভাপতি কাইয়ূম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত

Share the post
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৪-২০২৬ ইং) দৈনিক যুগান্তর’ র সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি সাংবাদিক এস এম ফোরকান আবু সভাপতি ও দৈনিক আমাদের সময় ‘ র সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি আব্দুল্লাহ আল   কাইয়ূম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 সকালে সীতাকুণ্ড উপজেলার পৌরসভাস্থ্য সীতাকুণ্ড প্রেসক্লাবের নিজস্ব ভবনের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে খাইরুল ইসলাম (দৈনিক জাতীয় অর্থনীতি) ও মো: নজরুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল ফারুক (দৈনিক মানবজমিন), অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সবুজ শর্মা শাকিল (আজকের পত্রিকা), ক্রিড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ মো: সালাউদ্দিন (দৈনিক যায় যায় দিন), অফিস পাঠাগার ও সমাজকল্যাণ সম্পাদক নির্বচিত হয়েছেন মো: আবুল খায়ের (দৈনিক সংবাদ সারাবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী (দৈনিক আলোকিত সকাল)। পদাধিকারবলে নির্বাহী সদস্য হিসেবে থাকবেন সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী। সকাল ১০ টা থেকে উৎসবমুখর পরিবেশে বিকাল ১ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট, সাংবাদিক মো: নাছির উদ্দিন, নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে মো: দেলোয়ার হোসাইন খান ও বাবুল ভূইয়া বাবলা।
ফলাফল ঘোষণার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুজিবর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটির সদস্য কাউন্সিলর মো: শামসুল আলম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আহ্বায়ক ডা: কমল কদর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ড উপজেলা শাখার সদস্য সচিব কাজী মো: মহিউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলা আমীর মাওলানা মো: মীজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলার সাবেক আমীর তহীদুল হক চৌধুরী, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আনোয়ার, সীতাকুণ্ড উপজেলার জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, সীতাকুণ্ড উপজেলার পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ নিজামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]