ঝালকাঠিতে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে রাজ্জাক খান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কুমারখালীর পশ্চিম চর এলাকায় এ ঘটনা ঘটেছে। রাজ্জাক খান নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর গ্রামের শাহজাহান খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাত ৪টার দিকে ট্রলার নিয়ে উপজেলার দপদপিয়া ইউনিয়নের পশ্চিম চর এলাকায় সুগন্ধা নদীর তীরে একদল গরু চোর অবস্থান করে। চোররা একটি বাড়ি থেকে গরু চুরি করার সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করে। এসময় রাজ্জাক খান নামে এক যুবককে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন ওখানকার লোকজন। এসময় রাজ্জাকের সহযোগিরা ট্রলার নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের স্ত্রী পাখি বেগম জানান, তার স্বামী চোর নয়। সে বরিশালের কালিজিরা এলাকায় শ্রমিকের কাজ করতেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দুটি সন্তান রয়েছে।উপজেলার পশ্চিম চর দপদপিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হারুন খন্দকার বলেন, এলাকার খালেক ব্যাপারী ও জাহাঙ্গীর মেকারের গোয়ালঘর থেকে গরু চুরি করার সময় লোকজন টের পেয়ে যায়। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে পিটুনি দেয়। তাতে তিনি মারা যান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে একজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত রাজ্জাক হাওলাদারের বিরুদ্ধে বেশ কয়েকটি চুরির মামলা রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]