নেত্রকোনায় কলমাকান্দা চোরাকারবারির গুদাম থেকে ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দায় চোরাকারবারির গুদামে অভিযান চালিয়ে ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে যৌথবাহিনী। এসব চিনির মূল্য ১৮ লাখ টাকা বলে জানা গেছে।গোপন সংবাদে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের উমরগাও নতুন বাজার গ্রামে চোরাকারবারি মো. আনোয়ার ইসলামের গুদামে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। যৌথবাহিনী সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ পথে আনা ভারতীয় চিনি গুদামে মজুদ করে রাখা হয়েছে। এমন গোপন সংবাদে উপজেলার উমরগাও নতুন বাজার গ্রামে চোরাকারবারি আনোয়ার ইসলামের গুদামে অভিযান চালায় কলমাকান্দা ক্যাম্পের ক্যাপ্টেন মো. আসিফ প্রামানিক নুহাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল। অভিযানে গুদামে থাকা চোরাচালানের ৩৫০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়। এসব চিনির বাজার মূল্য ১৮ লাখ টাকা বলে জানায় যৌথবাহিনী।জব্দকৃত চিনি বিজিবির কাছে হস্তান্তর করা হবে জানান ওই সেনা কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]