শাওন অরন্য
বিশেষ প্রতিনিধি।
হটাৎ করেই বাংলাদেশের আকাশে দেখা গেল সূর্যকে কেন্দ্র করে একটি লাল বৃত্ত।
আজ ১৯ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১২ টা ১৫ মিনিটে সারা বাংলাদেশের আকাশে দেখা গেল এক বিস্ময়কর দৃশ্য। যেদিকে তাকানো হোক পথচারী থেকে শুরু করে রিকশা,গাড়ী সব থামিয়ে সবাই তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশে সূর্যকে কেন্দ্র করে বিশাল এক বৃত্ত তৈরি হয়েছে। কৌ্তুহল সবার মাঝে।
কেউ কেউ বলছেন, এ হল মহান আল্লাহ তালার গজব,কেউ বলছেন এ হল করোনা ভাইরাসের প্রভাব । আবার কেউ বা বলছেন কেয়ামত খুবই কাছে। আবার কেউ কেউ বলছেন পৃথিবী পাপে ভরে গেছে।
তেমনি এক দৃশ্য দেখা গেল বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের চত্তরে। সবাই আকাশের দিকে তাকিয়ে আছে। অনেক মানুষের হাতে মোবাইল। কেউ ছবি তুলছে আবার কেউ ভিডিও করছে। সবার মনেই এক অজানা আতঙ্ক। না জানি কি হয়।
প্রতক্ষ্য দর্শী ফয়সাল আহমেদ বলেন, প্রথমে ভাবলাম এটা একটা রংধনু কিন্তু ভাল করে যখন দেখলাম তখন দেখালাম না এটা রংধনু নয়। হয়ত মহান আল্লাহ তালার কোন কারিশ্মা।
সবাই এখন অপেক্ষা করছেন বিশেজ্ঞরা এ ব্যাপারে কি ব্যাক্ষা দেয়।
Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]