নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে প্রাণ গেল এক শিশুর

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ১৪ মাস বয়সী মাহিন নামে এক শিশুর প্রাণ গেল পানিতে ডুবে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালের দিকে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের রামনাথপুর গ্রামে বাড়ীর সংলগ্ন পুকুরে এ ঘটনাটি ঘটে। মৃত শিশু একই গ্রামের মো. কাজল মিয়ার একমাত্র সন্তান।
জানা যায়, সকালে শিশু মাহিনের মা ঘুম থেকে উঠেন। এ সময় বিছানায় ঘুমাচ্ছিলো মাহিন।  পরে রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন শিশুটির মা। বাড়ীর সকলের অগোচরে মাহিন ঘুম থেকে উঠে নিজেই বিছানা থেকে হামাগুড়ি দিয়ে নেমে তাদের বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। মা ঘরে একমাত্র সন্তান মাহিনকে বিছানায় না পেয়ে ‘বাবা তুমি কই’ বলে ডাক চিৎকার করতে থাকেন। বাড়ির লোকজনরাও খোঁজাখুজি করতে থাকেন। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিবারের লোকজন। শিশুটিকে উদ্ধার করে বেলা সকাল পৌনে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামীম আরা নিপা বলেন, হাসপাতালে নিয়ে  আসার আগেই শিশুটি মৃত্যু হয়েছে। কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]