নাটোরে ৩ টি মামলায় বিএনপির নির্বাহী সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ ৬৯ জন দলীয় নেতা-কর্মীকে খালাস

Share the post
ফজলে রাব্বী,নাটোরঃ নাটোরে তিনটি মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৬৯ জন দলীয় নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাইনুদ্দীন দুইটি ও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসুল আল আমীন একটি মামলায় খালাস প্রদান করেন। আসামি পক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর জানান, নাটোরের নলডাঙ্গার রামশাকাজিপুর বাড়িতে হামলা, লুটপাট ও আগুন দেয়ার ঘটনায় ২০০৪ সালের ২৭ এপ্রিল বিএনপি নেতা দুলুসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের হয়। একই উপজেলায় ২০০৭ সালের ৮ এপ্রিল দুলুসহ ২২ জনকে আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের হয়। এছাড়া, ২০০৮ সালের ৭ জুলাই মুদি দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ এনে দুলুসহ ২২ জনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করা হয়। মামলায় তিনটিতে বাদিপক্ষ আসামিদের শণাক্ত করতে না পারায় ও রাষ্ট্রপক্ষ স্বাক্ষী প্রমাণ করতে না পারায় দুলুসহ মোট ৬৯ জনকে খালাস দেয়া হয়। তিনটি মামলা থেকে অব্যাহতি পেয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]