সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার প্রধান সড়কে গেট নির্মানে- ভোগান্তিতে পড়বে জনগণ

Share the post
ফজলে রাব্বী, নাটোরঃ নাটোরের সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাওয়ার প্রধান সড়কে গেট নির্মান শুরু করেছে দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। গেট নির্মান কাজ শেষ হলে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি চলাচল বন্ধ করে দিবে কর্তৃপক্ষ। বিকল্প রাস্তা দিয়ে যাতায়াতের বিষয়টি ভাবছে তারা। এ নিয়ে স্থানীয় জনসাধারণ সহ সচেতন মহল গেট নির্মান বন্ধের দাবি জানিয়েছে ।
জানা যায়, সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত শত মানুষ মানুষ সেবা নিতে আসে। একমাত্র প্রধান সড়ক হিসেবে থানা মোড়, জলারবাতা, তাজপুর সহ বিভিন্ন ইউনিয়নের মানুষ চলাচল করে।  জরুরি সেবা নিতে সরকারি হাসপাতালে সেই প্রাচীনতম প্রধান রাস্তা বন্ধ করে স্কুলের গেট নির্মান কাজ চলছে এতে করে ভোগান্তির শঙ্কা করছে, সেবাভোগী, পথচারী ও এলাকাবাসী। বিকল্প আরেকটি রাস্তা থাকলেও সে রাস্তা দিয়ে এ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে না। দমদমার রাকিব আলম বলেন, দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের নতুন গেট, এই গেটটি তৈরি করছে স্কুল কর্তৃপক্ষ। এই রাস্তা দিয়ে শুধু সিংড়া থানার নয় পার্শ্ববর্তী নন্দীগ্রাম ও তাড়াশ থানার প্রায় ৫ থেকে ৮ হাজার লোকজন চলাফেরা করে। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পশু হাসপাতাল যাবার একমাত্র রাস্তা এটি। এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় আমরা সিংড়াবাসী সহ ২টি থানার লোকজন বিপদে পড়ে যাবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: আলমাস বলেন, পার্শ্ববর্তী রাস্তা তৈরি না হওয়া পর্যন্ত গেট নির্মান বা রাস্তা যদি স্কুল কতৃপক্ষ বন্ধ করে দেয় তাহলে অনেক সমস্যায় পড়বে মানুষ, নতুন রাস্তাটির কাজ কেমন হবে রাম্তাটি কতটা প্রশস্ত হবে দেখার পর বোঝা যাবে যে আমাদের হাসপাতালের এম্বুলেন্স এবং জরুরি ঔষধ পরিবহনের গাড়ি চলাচল করতে পারবে কিনা। দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু জানান, এই গেটটি নির্মাণ করা হচ্ছে আমাদের স্কুলের দলিলি জায়গায় তাছাড়া এইখানে গেট সম্পন্ন হওয়ার আগে কলেজের নতুন ভবনের পাশ দিয়ে যে রাস্তা তৈরি করা হয়েছে সেইটা রাস্তা দিয়ে মানুষ হাসপাতালে যেতে পারবে, রাস্তাটি আমরা সম্পন্ন ভাবে এখনি বন্ধ করছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]