নেত্রকোনার মদনে মাদরাসার ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: নেত্রকোনা মদন উপজেলায় ১২ বছর বয়সী মাদরাসার ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি বকুল মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তিনি একই উপজেলার পাঁচ আলমশ্রী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির। এর আগে গত শনিবার দিনগত রাত ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার দামিয়া ইউনিয়নের চকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বকুল মিয়াকে আটক করে র‌্যাব।
র‌্যাব জানায়, ভুক্তভোগী মাদরাসার ছাত্রী গত ২৯ আগস্ট দুপুরে মাদরাসা হতে বাড়িতে আসেন। ভুক্তভোগীর বাবা ভুক্তভোগীকে রেখে বাজারে এবং ভুক্তভোগীর দুই বছর বয়সি ছোট বোনকে নিয়ে তার মা নানার বাড়িতে যান। এই সুযোগে অভিযুক্ত বকুল মিয়া ভুক্তভোগীকে তার চাচার বাড়িতে ডেকে নিয়ে যান। পরে দরজা বন্ধ করে গামছা দিয়ে মুখ ও ওড়না দিয়ে হাত বেধে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনার পরবর্তীতে গত ২ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মদন থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থেকে এজাহারনামীয় প্রধান আসামি বকুল মিয়া নিজেকে বাঁচাতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]