নেত্রকোনার কলমাকান্দায় বৃদ্ধার ঘর মেরামতের উদ্যোগ শিক্ষার্থীদের

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: পারভিন বেগমের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের হাড়িগাতি গ্রামে। একদিকে নিজের চিকিৎসা, অন্যদিকে জরাজীর্ণ ঘর মেরামত- এ চিন্তায় তার নির্ঘুম রাত কাটছে। জানা গেছে,গত সোমবার দুপুরে কৈলাটী ইউনিয়নের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘর মেরামতের জন্য পারভিন বেগমকে ২০ হাজার টাকা ও চিকিৎসা বাবদ কিছু টাকা সহায়তা করা হয়। আরো জানা গেছে, স্বামী আজগর আলীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে পারভিন ছয় মাসের সন্তান নিয়ে আশ্রয় নেন অন্যের দেওয়া একটি ঘরে। সেখানে থেকে বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করে কোনোরকমে চলত তার সংসার। গত তিন মাস ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন পারভিন বেগম (৬২)। শুরু হয় তার বেঁচে থাকার সংগ্রাম। ১২ বছর আগে মেয়ে শিউলী আক্তারকে বিয়ে দেন। তারও অভাব-অনটনের সংসার। গত সোমবার দুপুর আড়াইটার দিকে পারভিন বেগমের বাড়িতে হাজির হন সাধারণ শিক্ষার্থীরা। ঘর মেরামতের জন্য পারভিনের হাতে তুলে দেওয়া হয় ২০ হাজার টাকা। চিকিৎসার জন্য দেওয়া হয় আরও ২ হাজার টাকা। এ সময় কৈলাটী ইউনিয়নের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন- কায়েশ আহমেদ, মোখলেছুর রহমান, আরিফুল মামুন, সোহেল রানা, রোমান মির্জা, আকিব মীর, রানা মিয়া, মোস্তাফিজুর রহমান।
শিক্ষার্থী কায়েশ আহমেদ বলেন, কলমাকান্দায় উপজেলায় সরকারিভাবে অনেক ঘর দেওয়া হয়েছে; কিন্তু অসহায় ভূমিহীন পারভিন বেগমের ভাগ্যে জুটেনি একটি সরকারি ঘর। তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় ব্যবহার অনুপযোগী একটি ভাঙাচুরা ঘরে মানবেতর জীবনযাপন করছেন।পারভিন বেগম বলেন, সরকার ভূমিহীন ও গৃহহীনদের ঘর দিলেও আমাকে কেউ একটি ঘর দেয়নি। কিছু দিন আগে ইউএনও স্যার কিছু খাবারসামগ্রী ও ৫ হাজার টাকা দিয়ে গেছেন। এ সময় তিনি ইউএনওর কাছে একটি সরকারি ঘরের আবেদন জানান। বুধবার (৪ সেপ্টেম্বর) এই প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পারভিন বেগমের বাড়িতে ছুটে যাই। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই প্যাকেট খাবারসামগ্রী ও নগদ ৫ হাজার টাকা তার হাতে তুলে দেই। সরকারি ঘরের বরাদ্দ এলে অগ্রাধিকার ভিত্তিতে তাকে ভূমিসহ ঘর দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]