পদত্যাগের মিছিলে যুক্ত হলো ইবির ৬ প্রভোস্ট

Share the post
ইবি প্রতিনিধি: প্রশাসনের শীর্ষ ৫ জনের পর এবার পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৬ টি হলের প্রভোস্ট। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান এই তথ্য নিশ্চিত করেন।
রোববার (২৫ আগস্ট) দুপুর ২ টায় পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। রাত ১০ টায় ফোন কলের মাধ্যমে তা নিশ্চিত হওয়া যায়। সদ্য পদত্যাগকারী প্রভোস্ট হলেন, সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান, বঙ্গবন্ধু হল প্রভোস্ট অধ্যাপক ড. শফিকুল ইসলাম, শেখ রাসেল হল প্রভোস্ট অধ্যাপক ড. মুর্শিদ আলম, শেখ হাসিনা হল প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল, খালেদা জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী এবং ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট অধ্যাপক ড. শিপন মিয়া। এদিকে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল এবং জিয়াউর রহমান হলের প্রভোস্ট পদত্যাগ পত্র জমা দেননি। খালেদা জিয়া হলে প্রভোস্ট ইয়াসমিন আরা সাথী বলেন, প্রভোস্ট কাউন্সিলের সর্বশেষ মিটিংয়ে আমরা ৬টি হলের প্রভোস্ট একত্রে পদত্যাগ পত্র জমা দিয়েছিলাম। আজকে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি আসাদুজ্জামান স্যার সেগুলো সাবমিট করেছেন। প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, প্রভোস্ট কাউন্সিল আসলে প্রশাসনিক কোন বডি না। আমি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি এটা সত্য। লালন হল আর জিয়া হলের প্রভোস্ট ব্যতীত বাকিদের বাকি সবার পদত্যাগ করার কথা শুনেছি। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, আজকে দুপুরে আমি ৬টি হল প্রভোস্টের পদত্যাগপত্র পেয়েছি। তাদের প্রত্যেকেই ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]