দীর্ঘ ৬ বছর পর নেত্রকোনা-ময়মনসিংহ রুটে চালু হয়েছে বিআরটিসির দ্বিতল বাস

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: অবশেষে দীর্ঘ ৬ বছর পর নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে পুণরায় চালু হয়েছে বিআরটিসির দ্বিতল বাস সার্ভিস।রবিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে নেত্রকোনা শহরের বিএডিসির সামনে থেকে এ বাস চলাচল শুরু হয়েছে। বিআরটিসির দ্বিতল এই বাসগুলো বেশ আরামদায়ক ও ভাড়াও কম। এতে শিক্ষার্থীরা হাফ ভাড়ায় চলাচল করতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নেত্রকোনা-ময়মনসিংহ রুটে চলাচল করতে মাত্র ৬০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা কার্ড দেখিয়ে যেতে পারবে ৩০ টাকায়। ২০১৮ সালে এই অঞ্চলের মানুষের সুবিধার্থে বিআরটিসির ৬টি বাস নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে চালানোর জন্য বরাদ্দ দেওয়া হয়। তৎকালীন স্থানীয় এমপি এটিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করেন। কিন্তু পরদিন থেকেই আবার বন্ধ করে দিয়েছে নেত্রকোনা-ময়মনসিংহ বাস মালিক সমিতির সিন্ডিকেট চক্র। পরে এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যানারে আন্দোলন হলেও আর চালু হয়নি বাসগুলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর অন্তর্বতীকালীন সরকার আসায় সাধারণ নাগরিকরা আবারও মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়। সবশেষ দীর্ঘ ছয় বছর পর সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবার লক্ষ্যে এই বাস সার্ভিস চালু হয়েছে। বাস কাউন্টারের দায়িত্বে থাকা শাওন আহমেদ জানান, প্রতি আধ ঘণ্টা পরপর বাসগুলো সারাদিন চলবে। ময়মনসিংহ থেকে তিনটি আসবে এখান থেকে তিনটি যাবে।
নেত্রকোনা শহরের বাসিন্দা ফজলুর রহমান বলেন, বিআরটিসি বাস চালুর দাবি জনগণের দীর্ঘদিনের। বাস মালিক সমিতির সিন্ডিকেটের কারণে এতদিন তা চালু করা  হয়নি। এবার বাসগুলো চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। এছাড়াও শিক্ষার্থীরা হাফ ভাড়ায় যাতায়াত করতে পারবে। আমাদের অনেক শিক্ষার্থী ময়মনসিংহে পড়াশোনা করে। তাদের জন্য এটা আরও বেশি স্বস্তির হবে। তবে আবারও কোনো সিন্ডিকেটের বেড়াজালে যেন বাস চলাচল বন্ধ না হয় সেদিকে নজর রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]