নওগাঁর নিয়ামতপুরে দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : রাস্তার পাশে দেয়াল গুলো এতোদিন সৌন্দর্য হারিয়েছিল বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের পোস্টার, নির্বাচনের বেনার, ফেস্টুন দিয়ে। সেই দেয়াল গুলোতেই শোভা পাচ্ছে শিক্ষার্থীদের উদ্যোগে রংতুলির সংমিশ্রণে নতুন এক বাংলাদেশের সৌন্দর্যপূর্ণ গ্রাফিতি এঁকে। রবিবার (১৮ আগস্ট) নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের রং তুলির আঁচরে প্রাণ ফিরে পেয়েছে। সৌন্দর্য বেড়েছে সদরের। গত কয়েকদিন ধরেই নিয়ামতপুর মানব কল্যাণ ছাত্রসমাজ এর উদ্যোগে উপজেলার সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের এক ঝাঁক শিক্ষার্থী নিজেদের মধ্যেই চাঁদা তুলে রং কিনে এসব গ্রাফিতি দেয়ালে ফুটিয়ে তুলছেন। সৌন্দর্যবর্ধক গ্রাফিতি অংকন পরিদর্শন করে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যুগিয়ে উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলার চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মাহমুদ। এ সময় এক শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তিনি বলেন,আমরা চাই সবাই আমাদের এই কাজটি দেখে উদ্ভুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করুন। বদিউজ্জামান বদি আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। তিনিও চান যে সকলে দেশের জন্য একত্রে হয়ে কাজ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]