নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর উদ্যোগে পাবলিক স্কুল এন্ড কলেজের স্থান নির্ধারন

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ: পত্নীতলা সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজ এর স্থান নির্ধারণ করা হলো। রবিবার (১৮ আগস্ট) ১০০০ ঘটিকায় নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ১৪ বিজিবি সংলগ্ন পত্নীতলা সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজ এর স্থান চিহ্নিত পূর্বক নওগাঁ জেলা প্রশাসন কর্তৃক ১৪ বিজিবিকে হস্তান্তর করা হয়। উক্ত জমি চিহ্নিত করণ এবং হস্তান্তরের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি, অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) নওগাঁ জেলা প্রশাসকের পক্ষে, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ পপি খাতুন, পত্নীতলা উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ আজিজুল কবির উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মেজর এস. এম. ইমরুল কায়েস, সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, নওগাঁ জেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নওগাঁ জেলা প্রশাসক কর্তৃক পত্নীতলা সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজ এর নির্ধারিত স্থান ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি, রিজিয়ন কমান্ডার, রংপুর এবং কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ, সেক্টর কমান্ডার, রাজশাহী সরেজমিনে পরিদর্শন করেন।
পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক,লেঃকর্নেল মোঃহামিদ উদ্দীন বলেন,এই পাবলিক স্কুল এন্ড কলেজ উদ্ভধন হলে, এই শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি সদস্যদের সন্তান সহ এলাকার বাচ্চাদের লেখা পড়া তথা ভালো শিক্ষার জন্য একটা একটা সুযোগ বৃদ্ধি পেল।এলাকার অনেক মেধাবী ছাত্র /ছাত্রী পত্নীতলার বাহিরে গিয়ে লেখা পড়া করতে অনেক অর্থ ব্যায় করতে হয়।আগামীতে অল্প খরছে নিজ এলাকায় উন্নত শিক্ষা পাবে বলে আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]