নওগাঁর নিয়ামতপুরে সাবেক খাদ্যমন্ত্রীর দূর্নীতির বিচার ও ৪ দফা দাবীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁর নিয়ামতপুরে বৈষম্যবিরোধী মানবকল্যান ছাত্র সমাজের শিক্ষার্থীরা সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও তার ভাই মনোরঞ্জন মজুমদারের দূর্নীতির বিচার ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সারাদেশের চার দফা দাবী বাস্তবায়নের জন্য বিক্ষোভ মিছিল করে। বৃহস্পতিবার (১৫ই আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা গেটে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় বেশ কিছু শিক্ষার্থীদের হাতে প্লেকার্ড লেখা দেখা যায়। সেখানে সুস্পষ্টভাবে লেখা ছিলো ভূমিদস্যুদের ঠিকানা সাধন বাবুর আস্তানা।
এদিকে বিক্ষোভ মিছিলের স্লোগানেও শোনা যায় সাবেক খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও তার ভাই মনোরঞ্জন মজুমদারের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী প্রতিবাদী স্লোগান। এ সময় শিক্ষার্থীরা তাদের দূরত্ব খুঁজে বের করে আইনের মাধ্যমে কঠোর শাস্তি দাবি করেন। সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এবং নওগাঁ জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছিলেন। নানান সময়েই বিভিন্ন জাতীয় পত্রিকা ও বেসরকারি টেলিভিশন গুলোতেও তার বিরুদ্ধে উঠে আসে দূর্নীতি ও সিন্ডিকেটের কর্ণধার হিসেবে সংবাদ। দৈনিক দেশতথ্য নামক একটি অনলাইন পত্রিকায় ২০২৩ সালের ২১ এ জুন সাধন চন্দ্রকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ পায়। সেখানে শিরোনামি ছিলো সাধন চন্দ্র মজুমদার দূর্নীতি করে কোটিপতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় উঠে আসে ১৫ বছরের ব্যবধানে নওগাঁ-১ আসনের সাবেক এমপি ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বার্ষিক আয় বেড়েছে ১৫৭ গুণের বেশি।
তার স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৯ কোটি ৫ লাখ ১২ হাজার ৬৯ টাকা। যা ২০০৮ সালের তুলনায় ৮৬ গুণের বেশি। এতোদিন অনেকে নির্যাতনের ভয়ে মুখ না খুললেও বর্তমান প্রকাশ পেতে শুরু করেছে দখল, টেন্ডার,ম্যানেজ, জমি বেচাকেনা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ সাবেক খাদ্যমন্ত্রীর ভাই মনা মজুমদারের বিরুদ্ধে। গত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পরপরেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না সাধন চন্দ্র মজুমদার ও তার ভাই মনোরঞ্জন মজুমদার মনাকে। তবে তারা দেশেই গা ঢাকা দিয়ে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]