ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষা বাতিল ও চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে এইচএসসি পরীক্ষা বাতিল, ইউনিভার্সিটিতে ভর্তি ও চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এইচএসসির পরীক্ষার্থীরা।শুক্রবার (১৬ আগষ্ট) বেলা ১১টায় শহীদ মিনার এলাকায় বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য রাখেন আব্দুল মালেক কলেজের অলিউল ইসলাম নয়ন, রাজাপুর সরকারি কলেজের ছাত্র উৎস কুমার দাস ও আলহাজ্ব লালমোন মহিলা কলেজের ছাত্রী তিন্নি আক্তার প্রমুখ। বক্তারা বলেন, বন্যা ও চলমান পরিস্থিতিতে কয়েক দফা পরীক্ষা পিছিয়ে তাদের জীবন থেকে প্রায় এক বছর চলে গেছে। এখনও তিনটি পরীক্ষা নতুন করে দিতে হবে, সেই পরীক্ষা দেয়ার মতো পরিস্থিতি তাদের নেই। এ কারনে পরীক্ষা বাতিল, ভর্তিতে ও চাকরিতে সময় বৃদ্ধি দাবি করে অন্যথায় আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]