নির্বাচন পেছানো হবে কিনা, দুই-একদিন পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত : সিইসি

Share the post

ঢাকা প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি নির্বা চন ও ঢাকা-১০ আসনের উপনির্বাচন পেছানো হবে কিনা, সেই বিষয়ে দুই-একদিন পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সিইসি কে এম নুরুল হুদা

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে একটি বেসরকারি টিভি চ্যানেলকে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, করোনার প্রভাবে দেশের এমন পরিস্থিতির কথা ভেবে দুই একদিন পর্যবেক্ষণের পরে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, আগামী ২১ মার্চ ঢাকা-১০ আসনের উপনির্বাচন হওয়ার কথা। সেখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল।

এছাড়া আগামী ২৯ মার্চ পাঁচটি আসনের উপনির্বাচনসহ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন হওয়ার কথা রয়েছে। এতে মেয়র পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডা. শাহাদাত হোসেনসহ ৭ জন স্বতন্ত্র প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]