কর্মবিরতিতে পুলিশ, থানায় নিরাপত্তা দেবে আনসার

Share the post

রাজধানী ঢাকাসহ দেশের সব জেলার থানাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাহিনীটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, থানার অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করবে আনসার সদস্যরা। থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে বিক্ষোভ দেখা যায়।এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক বছর ধরে পুলিশের কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তার দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি ব্যাপক ভাবে ক্ষুণ্ন হয়েছে। যার ফলে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশের পুলিশ সদস্যদের উপর এবং পুলিশের প্রতিষ্ঠান সমূহের উপর নির্বিচারে হামলা চালানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতে অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছে এবং প্রায় ৪৫০টি থানা ও ৭০টির মত পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট চালানো হয়েছে। এ পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের “অধস্তন কর্মচারী সংগঠন” মঙ্গলবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করছে।গণ-আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর তিনি একটি সামরিক হেলিকপ্টারে করে দেশত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকেই সারাদেশের বিভিন্ন স্থানে থানা ও পুলিশ স্থাপনায় ব্যাপক হামলা হয়। এতে বহু হতাহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]