বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে ৫ জন নিহত, আহত ৪০

Share the post
রোববার বিকাল সাড়ে ৫ টায় বগুড়া শহরের সেউজগাড়ীতে রথযাত্রার সময় রথের উপরের অংশের সাথে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে হাসপালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন নিহত এবং প্রায় ৪০ জন নারী পুরুষ আহত হয়েছে।
বগুড়া শহীদ ডিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়ার পর ৪ জন এবং মোহাম্মদ আলী হাসপাতলে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানান বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (পদন্নতি প্রাপ্ত ঢাকায় বদলীর আদেশ হওয়া যুগ্ম পুলিশ কমিশনার) । রোববার বিকাল ৫টায় সনাতন ধর্মের রথ যাত্রার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগবুল আহসান রিপু, জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম ও জেলা পুলিশ সুপার (পদন্নতি প্রাপ্ত ঢাকায় বদলীর আদেশ হওয়া যুগ্ম পুলিশ কমিশনার) সুদীপ কুমার চক্রবর্ত্তী। উদ্বোধনের ২০ মিনিট পর রথ যাত্রা শুরু করে বনানী শিবমন্দিরে যাবার প্রক্কালে সেউজগাড়ীতে রথের চুড়ার সাথে বৈদ্যূতিক তার স্পর্শ করে। এ সময় রথটি বিদ্যুতায়িত হয়ে কয়েকজন নারী পুরুষ আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে ৪ জনের মৃত্যু হয়। বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে অপর এক নারীর মৃত্যু ঘটে।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ  ” Channel 21  “
 – কে জানান, শজিমেক হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে যারা মারা যান তারা হলেন রঞ্জিত, নরেশ, আতশী, অলক ও সবিতা।নিহত ও আহত স্বজনদের আর্তনাদে বাতাশ ভারী হয়ে ওঠ। স্বজনরা তাদের আত্মীয়দের খোঁজে হাসপাতালে দৌড় করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]