চকরিয়া কাকারা বনকর্মীদের উপর হামলা

Share the post

ফয়সাল আলম সাগর: চকরিয়ার কাকারা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের গাছ দিনে-দুপুরে কেটে উজাড় প্রতিযোগিতার মূখে বনকর্মী কর্তৃক বাঁধা প্রদানে ক্ষিপ্ত হয়ে স্হানীয় এনাম মেম্বারের ছেলে ও ভাইয়ের নেতৃত্বে বনদস্যুরা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় ৫জন বনকর্মী আহত হয়েছেন।

রবিবার (২ জুন) দুপুরে কাকারা বন বিটের শাহ ওমর নগর এলাকার বনাঞ্চলে এঘটনা ঘটেছে। আহতরা হলেন-নেজাম হেডম্যান (মাথায় ও হাতে আঘাত প্রাপ্ত),জাহাঙ্গীর আলম রাজিব, বাগান মালী (শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়),মোহাম্মদ মাসুদ রানা, ফরেস্ট গার্ড ( হাত পায়ে আঘাত প্রাপ্ত),মোহাম্মদ ইউসুফ আলী ফরেস্ট গার্ড (হাত, পায়ে আঘাত প্রাপ্ত) ও সুকেন্দ নাথ দাস, বাগান মালী ((হাত, পায়ে আঘাত প্রাপ্ত)।

এ ব্যাপারে কাকারা বন বিটের বিট কর্মকর্তা মোঃ আমির হোসেন, ফরেস্ট রেঞ্জারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কাকারা বনাঞ্চলে অবৈধভাবে ঢুকে বনের গাছ কেটে ফেলার খবর পেয়ে স্টাফরা ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে স্হানীয় এনাম মেম্বারের ছেলে মোঃ সাজ্জাদ (২৫),একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাকের মোঃ চর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ আমানউল্লাহ প্রকাশ, গুড়া মিয়া (৪২),জসিম উদ্দিনের ছেলে মোঃ জিসান (২৮),মোঃ রশিদ আহমদের ছেলে মোঃ সোহেল (৩০) ও আব্দুল হাকিমের ছেলে মোঃ জাফর (৫৫) সহ আরো কয়েকজন বনদস্যুরা গাছ কাটায় বাঁধা দেওয়াতে হামলা চালিয়ে আমার ৫জন বনকর্মীদের গুরুতর আহত করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে বন আইন মোতাবেক ও ফৌজদারি আইনে ব্যবস্হা গ্রহন চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]