৯ বছর পর পলাতক থেকেও রক্ষা পাননি

Share the post

গ্রেপ্তারি পরোয়ানার পর দীর্ঘ ৯ বছর ধরে পলাতক শাকির খান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ এক নেতা।রোববার (২৫ জুন) সকালে র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি শিহাব করিম এই তথ্য নিশ্চিত করেছেন।এর আগে শনিবার (২৪ জুন) রাতে রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শিহাব করিম জানান, শাকির খান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চললেও জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রেখেছিলেন শাকির। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি জঙ্গি মামলা রয়েছে। এর মধ্যে আদাবর থানার মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

তিনি জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ছাড়াও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন শাকির। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদে এই জঙ্গি নেতার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]