খরচ কমাতে ৯ বছরের মেয়েকে চুবিয়ে মারল বাবা

Share the post

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে মেয়েকে (৯) পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৫ জুন) দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত বাবা টিপু (৩৭) দাগনভূঞা রাজাপুর ইউনিয়নের জয়নারায়নপুর পদুয়া বাড়ির সন্তান। তিনি এলাকায় টমটম চালান। নিহত শিশুটির নাম জান্নাতুল আরাফা (৯)।

পুলিশ ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, প্রায় ৯ বছর আগে টিপু ও রুমানা আক্তারের বিবাহ বিচ্ছেদ হয়। ওই সময় তাদের একমাত্র সন্তান আরাফার বয়স ছিল ছয় মাস। পরবর্তীতে মেয়ে বড় হয়ে মাঝেমধ্যে বাবার বাড়িতে যেত। মেয়ের ভরণপোষণের জন্য আরাফার মা বাবাকে চাপ দেন। কিন্তু টিপু ফের নতুন বিয়ে করে সংসার শুরু করে। যেখানে ছয় বছর ও তিন মাসের দুই মেয়ে রয়েছে। নতুন সংসারের স্ত্রী-সন্তান ও আরাফার খরচ বহনের বাড়তি চাপে পড়েন টিপু।

এদিকে গত ১৮ জুন আরাফা আবার তার বাবার বাড়িতে যায়। এ সময় টিপু একই দিন দুপুর ৩টার দিকে আরাফাকে গোসল করাতে নিয়ে পানিতে ডুবিয়ে হত্যা করে।ওসি হাসান ইমাম জানান, গত ১৮ জুন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল। নিহত আরাফার মা ও নানার সন্দেহ ও পুলিশের তদন্তে এ ঘটনা উঠে আসে। রোববার নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদে টিপু ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]