পুলিশের ধাওয়া খেয়ে দিঘিতে স্কুলছাত্রের ঝাঁপ

Share the post

নাটোর শহরের চৌকিরপাড় এলাকার জয়কালী দিঘি থেকে এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৫ জুন) সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৪ জুন) রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি বড়হরিশপুর এলাকার খোকন আলীর ছেলে শিহাব হোসেন (১৭)। তিনি শের-ই-বাংলা উচ্চবিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৩ জুন) রাতে শিহাব ও তার কয়েকজন বন্ধু জয়কালী দিঘির পাড়ে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় পুলিশের টহল গাড়ি দেখে সবাই দৌড় দেয়। পরে সবাই দৌড়ে পালিয়ে গেলেও শিহাব দিশাহীন হয়ে দিঘিতে ঝাঁপ দেয়। এ সময় পুলিশ চলে যাওয়ার পর শিহাবের বন্ধুরা ফিরে এসে তার খোঁজ করতে থাকে। অনেক খোঁজ করেও শিহাবের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তারা ভেবে নিয়েছে শিহাব পানি থেকে উঠে হয়তো বাড়িতে চলে গেছে। কিন্তু শনিবার (২৪ জুন) সকালেও খোঁজ করে কোথাও শিহাবের সন্ধান পায়নি। পরে শনিবার রাত ১২টায় চৌকিরপাড় এলাকায় জয়কালী দিঘির পাশ থেকে পচা গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ সময় পুলিশ এসে শিহাবের মরদেহ উদ্ধার করেন।

পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, শনিবার রাতে খবর পেয়ে দিঘিতে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে শিহাবের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]