সন্ধ্যার পর চট্টগ্রামসহ ৩ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

Share the post

চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ দেশের এ তিন বিভাগে আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যার পর কালবৈশাখীর আশঙ্কা আছে। ঝড়ের পর সেখানে বৃষ্টিও হতে পারে। তবে তা বেশি সময়ের জন্য স্থায়ী হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, গতকালের তুলনায় রাজধানীতে আজ গরমের তীব্রতা সামান্য বেশি মনে হচ্ছে। আজ দিনের বাকি সময় তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ঢাকায় আজ কালবৈশাখীর সম্ভাবনা কম। মূলত সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে মেঘ বাড়তে পারে। বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায়। তবে বাতাসের আর্দ্রতা আগামীকাল আরও বেড়ে গরমের তীব্রতা বাড়তে পারে। আর আগামী শনিবার থেকে সারা দেশে বৃষ্টি বেড়ে দাবদাহের দাপট কমে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]