নেত্রকোনায় গ্রামীণ ফোনের টাওয়ার থেকে মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা বড়স্টেশন এলাকায় গ্রামীণ ফোনের টাউয়ারের উপর থেকে মোহাম্মদ (১২) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ আগষ্ট) দুপুরে জেলা শহররের সাতপাই বড় রেল স্টেশন এলাকায় গ্রামীণের টাওয়ারের উপর থেকে তাকে উদ্ধার করে নেত্রকোনা ফায়ার সার্ভিসের লোকজন।
মোহাম্মদ কলমামাকান্দা উপজেলার মনতলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। সে শহরের সাতপাই উক্ত টাওয়ার সংলগ্ন মাদ্রাসাতুল আরকাম মাদ্রাসায় হিফজ বিভাগে লেখাপড়া করত।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আনোয়ার হোসেন জানান, বুধবার ভোরে গ্রামীণ ফোনের টাওয়ারের উপরে উঠে দাড়িয়ে থাকে মোহাম্মদ। পরে স্হানীয় লোকজন টাউয়ারের উপরে তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় দীর্ঘ ৬ ঘন্টা উদ্ধার অভিযানের পর তাকে টাওয়ারের উপর থেকে নিরাপদে নামিয়ে আনে। পরে উদ্ধার কর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে সুস্থ রয়েছে। তবে এখন এ ঘটনার কারন জানা যায়নি।
উল্লেখ্য যে, সাতপাই বড় স্টেশনের এই টাওয়ারের বাউন্ডারি সীমানাটি অরক্ষিত থাকার কারনে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে জানান এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]