সন্দ্বীপ নদীসিকস্তি পূনর্বাসন সমিতির উত্তর অঞ্চলের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

Share the post

মোঃ ফায়েল খান (সন্দ্বীপ প্রতিনিধি): সন্দ্বীপ নদীসিকস্তি পূনর্বাসন সমিতির উত্তর অঞ্চলের ইফতার ও দোয়া ২৩/৪/২০২২ বিকেল পাঁচটায় আকবর হাটের রুস্তুম আলী মেম্বারের দোকানে অনুষ্ঠিত হয়। মাষ্টার মাহফুজ উল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন অন্ধ হাফেজ মো আবদুল মান্নান। সভাপতিত্ব করেন কালাপানির সাবেক মেম্বার জনাব রুস্তুম আলী। অনুষ্ঠানে বক্তৃতা করেন সন্দ্বীপ নদী নিকস্তি পূনর্বাসন সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এ কে এম হুমায়ুন কবির মাসুক চৌধুরী, মাস্টার আকবর হোসেন ও মোস্তফা হায়দার।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধি থেকে আরো বক্তৃতা করেন জনাব শাহাদাত হোসেন মেম্বার, জনাব মাস্টার জয়নাল আবেদীন, মাষ্টার মিলাদ হোসেন। অনুষ্টানে বক্তারা সদ্য ঘটে যাওয়া নৌ দূঘটনার নিহতদের আত্বার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক কামনা করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সন্দ্বীপের নৌ যোগাযোগে সরকার ও নৌ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনায় মাননীয় সাংসদের সহযোগিতা প্রত্যাশা করেছেন। সাথে সদ্য ঘটে যাওয়া দূর্ঘটনার দোষীদের বিচারের আওতায় আনার আহবান করা হয়। সন্দ্বীপে জেগে ওঠা চরে নদীসিকস্তি অঞ্চলের ভূমিগুলো কাগজপত্রওয়ালাদের হাতে পৌঁছে দিয়ে সরকারী রাজস্ব আদায়ের ব্যবস্থা করার আহবান জানান। অনুষ্ঠানে উত্তর অঞ্চলের বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধি এবং সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম মাওলা, অাবদুল হাই, শাহাদাত হোসেন মেম্বার, মো বাবর মেম্বার, মাস্টার মাহফুজুর রহমান, মাস্টার মিলাদ হোসেন, মাস্টার নুরুল ইসলাম,হাজী অহিদুর রহমান সওদাগর, মো জামশেদ মিয়া, মো মীর জসিম, হাফেজ আবদুল মান্নান,কারী শরীফ শাহাদাত হোসাইন, একেএম হুমায়ুন কবির মাসুক চৌধুরী, মাস্টারআকবর হোসেন, মাস্টার জয়নাল আবেদীন, হাজী নুর ইসলাম,মোবাশ্বের আহমদ, রাকিবুল হাসান, কেফায়েত উল্লাহ মাসুম, মাওলানা রুহুল আমীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]