সেনবাগে ড. জামালের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী

Share the post
আল শাহরিয়ার শিপন,নোয়াখালী প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শত বর্ষ উপলক্ষে নোয়াখালীর  সেনবাগ উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের  উদ্যোগ বর্ণাঢ্য  শিবপুর উ”চ বিদ্যালয় মাঠ থেকে শোভা যাত্রা  ও র‌্যালী বের করা হয়েছে।
বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারন সম্পাদক ড.জামাল উদ্দিন আহম্মেদ এফসিএ‘র নেতৃত্বে  শোভা যাত্রা  ও র‌্যালীতে আওয়ামীলীগসহ এর বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত  নেতা কর্মী অংশ গ্রহণ করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ ও সাবেক প্যানেল মেয়র নুরুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোতাহের হোসেন মামুনসহ আরো অনেকে।
পরে বিকেলে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জেলা স্কুল মাঠে  জনসভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফরিদুন্নাহার লাইলী এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, অর্থনীতি সমিতির সাধারন সম্পাদক ড. জামাল উদ্দিন, প্রধানমন্ত্রী ব্যাক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ  মোহাম্মদ আলী, আয়েশা ফেরদৌসী এমপি, মোরশেদ আলমএমপি, ফরিদা খান সাকী এমপি, খন্দকার রুহুল আমিন।
মঙ্গলবার সন্ধ্যায় জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় জনসভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্যাহ খান সোহেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।  জনসভায় আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]