বাড্ডায় ট্রাক চাপায় পঙ্গু বৃদ্ধের মৃত্যু

Share the post

রাজধানীর বাড্ডায় ট্রাকের ধাক্কায় তারা মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বাম পা নেই। স্টিলের ক্র্যাচ নিয়ে তিনি চলাফেরা করতেন।রোববার (২০ মার্চ) সকাল ৪টায় পূর্ব বাড্ডা বাড্ডা শাহাবুদ্দিন মোড়ে কবরস্থান রোডে এ দুর্ঘটনা ঘটে।

তারা মিয়া কুমিল্লা তিতাস উপজেলা চর মোহনপুর গ্রামের মৃত হায়দার আলী ছেলে। তিনি ২২নং পূর্ব বাড্ডা কবরস্থান রোডে ভাড়া বাসায় থাকতেন। পাঁচ ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি। মৃতের স্ত্রী হনুফা বেগম বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক এসআই মো. গোলাম মোস্তফা বলেন, রাস্তা পারের সময় দ্রুত গতির ট্রাকের ধাক্কায় মাথায় চাপ খেয়ে ঘটনাস্থলেই মারা যান তারা মিয়া। খবর পেয়ে সকাল সাড়ে ৪টায় সেখান থেকে তাকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ট্রাকটি এখনো শনাক্ত করা যায়নি, তবে সিসি ফুটেজ দেখে চেষ্টা চলছে, যোগ করেন গোলাম মোস্তফা।এসআই বলেন, তারা মিয়া দীর্ঘ পাঁচ বছর যাবত পুঙ্গ অবস্থায় চলাফেরা করতেন।

মৃতের ছেলে রুবেল মিয়া জানান, পূর্ব বাড্ডা কবরস্থানে রোডের ভাড়া বাসা থেকে ভোরে চা খেতে বের হন তারা মিয়া। দীর্ঘ ১৩ বছর যাবত পায়ে গেংডিং সমস্যা ছিলো তার। পরবর্তীতে পাঁচ বছর পূর্বে বাম পাঁ হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়। ডান পায়েও সমস্যা ছিলো। স্টিলের ক্রাচ নিয়ে চলাফেরা করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]