পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পৌরসভার কর্মচারী নিহত।

Share the post
আলমগীর কবির পল্লব,পাবনা:  জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পৌরসভার কর্মচারী আলামিন হোসেন (২৫)  নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাই রজব আলী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৪ মার্চ) দুপুরে পাবনার সুজানগর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলামিন সুজানগর পৌরসভার রাধানগর মহল্লার মৃত আব্দুস সাত্তার প্রামানিকের ছেলে। তিনি সুজানগর  পৌরসভার টিকাদানকারী পদে চাকুরী করতেন।
স্থানীয়রা জানান, দুপুরে পাবনা আদালত থেকে বাড়ি ফিরছিলেন দুই ভাই আলামিন ও রজব। পথিমধ্যে আতাইকুলা থানার সাদুল্লাপুর নামক স্থানে প্রতিপক্ষের লোকজন তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজন রজব আলীকে মূমুর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সহ সুরতহাল প্রতিবেদন তৈরী করছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কারা হত্যাকান্ডের সাথে জড়িত তাদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ,অবৈধ অস্ত্র সহ চার জন গ্রেপ্তার। ১।তোফাজ্জল হোসেন তোফা সাবেক পৌরসভার মেয়র, ২।জুয়েল রানা,৩।লিটন, ৪।গৌর। অস্ত্র ১। টু,টু বাইশ বোরের রাইফেল,২।একটা এক নালা বন্দুক ৩।একটা ৭,৬৫ পিস্তল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]