দুর্গাপুরে এম কে সি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি: পৃথিবীতে ভালো লাগা-ভালোবাসা, গভীর আবেগ ও মমতা জড়ানো অসংখ্য শব্দ রয়েছে। যেসব শব্দের নাম উচ্চারণ করামাত্রই বা ভাবতেই মনের মাঝে অন্যরকম ভালো লাগা কাজ করে। যেমন- মা, মাতৃভূমি, মাতৃভাষা, স্বাধীনতা, পতাকা, ঈদ, পূজা, বনভোজন, মেলা…। তেমনি এক গভীর আবেগ, অনুভূতি ও স্মৃতির সুর-মূর্ছনার মোড়ক মোড়ানো শব্দের নাম পুনর্মিলনী। নানা শ্রেণি-পেশার মানুষের নানা রকমের পুনর্মিলনী হতে পারে। তবে শিক্ষাজীবনের প্রাণের ক্যাম্পাসের প্রিয় সহপাঠী বন্ধুদের পুনমিলনী সে যে সাধেরই একতারা। ‘সে যে শুধু মিলনের সুখ-সুর গায়/ ভেসে স্মৃতির ভেলায়/ দাঁড়িয়ে স্মৃতির জানালায়।’
“দৃঢ় হোক আত্মার বন্ধন হৃদয়ে লাগুক কম্পন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নেত্রকোনার দুর্গাপুর এম কে সি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) নেত্রকোনার দুর্গাপুরের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাকজমকপূর্ণ ভাবে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই  এম কে সি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা, বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রেস্ট বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
সুহৃদ_৯৮ নামের একটি ফেইসবুক গ্রুপের মাধ্যমে সকল বন্ধুদের সাথে যোগাযোগ করে উক্ত গ্রুপের এডমিন পুলক দাস ও রাজন ঘোষ।
আয়োজক কমিটির সদস্য ‘৯৮ ব্যাচের রাজন ঘোষ, শফিকুল আলম সজীব সহ সুহৃদ ৯৮ গ্রুপের আরও অনেকের ঘাম ঝরানো পরিশ্রমের ফসল সফল এই অনুষ্ঠানটি।
অনুষ্ঠানের আলোচনা সভায় একে একে সকল বন্ধুদের অনুভূতি প্রকাশ সহ পরবর্তী ২৫ বছর পূর্তি আরো জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় ‘৯৮ ব্যাচের সকল শিক্ষার্থী আবেগে আপ্লুত হয়ে  একে অন্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]