নেত্রকোনায় পিকআপের ধাক্কায় নিহত -২

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় দাঁড়ানো সিমেন্টবাহী একটি ট্রাকের পিছনে চলন্ত পিক-আপের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে কলমাকান্দা উপজেলার শুনই আমবাড়ী গ্রামের আজিজ বেপারীর ছেলে তরিকুল (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি পিক-আপের চালক। আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজার সংলগ্ন পিডিবি গ্রীডের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,আজ সকালে ঘটনাস্থলে সিমেন্টবাহী একটি ট্রাক সড়কের পাশে বিকল হওয়া চাকা মেরামত করছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী ডিম পরিবহনকারী দ্রুতগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে পিক-আপে থাকা দুইজন নিহত হয়। এসময় একজন আহত হয়েছে। পুলিশ ট্রাক ও পিক-আপ আটক করলেও চালক পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]