গোবিন্দগঞ্জে আদিবাসী বাঙালী সাঁওতাল শিশুদের ফ্রি মেডিকেল ক্যাম্প

Share the post
মোঃ নুর আলম আজাদ,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুর ও মাদারপুরে গতকাল শনিবার আদিবাসী বাঙালী সাঁওতাল পল্লীর শিশুদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গাইবান্ধার বেসরকারি সংগঠন অবলম্বন এই ফ্রি মেডিকেল ক্যাম্পের
আয়োজন করে। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা সাঁওতাল শিশুদের বিনাম‚ল্যে বিভিন্ন রোগের
চিকিৎসা প্রদান করেন। এছাড়াও রোগীদের বিনাম‚ল্যে ওষুধ দেয়া হয়। চিকিৎসাসেবা দেন শিশু বিশেষজ্ঞ ডা. এস আহসান আহম্মেদ। তাকে  সহযোগিতা করেন গাইবান্ধা ক্লিনিকের সিনিয়র স্টাফ নার্স রিপা খাতুন ও শি¶ানবীশ সেবিকা মিতালী মুর্মু।
সকালে ক্যাম্পের উদ্বোধন করেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভ‚মি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন
বাস্কের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা বার
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের
আহŸায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সমাজকর্মী জাহাঙ্গীর কবির তনু
প্রমুখ। দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক সাঁওতাল শিশুকে
চিকিৎসাসেবা প্রদান এবং ব্যবস্থাপত্র অনুযায়ী প্রত্যেক শিশুকে বিনাম‚ল্যে
ওষুধ সরবরাহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]