ইউক্রেনের ৮০০ সামরিক স্থাপনা ধ্বংস

Share the post

প্রতিবেশী ইউক্রেনের আট শতাধিক সামরিক স্থাপনা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে রাশিয়া।মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আইগর কোনাশেনকভ বলেন, ১৪টি সামরিক বিমানঘাঁটি, ১৯টি কমান্ড পোস্ট, ২৪টি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও ৪৮টি রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে। এছাড়া আটটি ইউক্রেনীয় নৌবাহিনীর নৌকায় আঘাত হানা হয়েছে।

এদিকে ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াসখো বলেছেন, রাশিয়ার হামলায় তিনটি শিশুসহ ১৯৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সামাজিকমাধ্যম ফেসবুকে তিনি বলেন, লড়াইয়ে এক হাজার ১১৫ বেসামরিক নাগরিক আহত হয়েছেন।এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদোমির জেলেনস্কি বলেছেন, তার দেশের ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়া সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। শনিবার (২৬ ফেব্রুয়ারি) এক টুইটবার্তায় তিনি এমন দাবি করেছেন।


রাশিয়ার আগ্রাসনের পর কিয়েভে দুপক্ষের তুমুল লড়াই চলছে। এ সময়ে সামাজিকমাধ্যমে ভিডিও ও পোস্টের মাধ্যমে দেশের হালনাগাদ অবস্থার বর্ণনা দিচ্ছেন তিনি।

এর আগে ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি বলেন, ভুয়া খবরে বিশ্বাস করবেন না। আমি এখানে। আমরা অস্ত্র সমর্পণ করছি না। আমরা দেশকে রক্ষা করব। কারণ আমাদের অস্ত্র সত্য। আর আমাদের সত্য হচ্ছে আমাদের ভূমি, আমাদের শিশুরা। আমরা সবাইকে রক্ষা করব।

ভিন্ন একটি টুইটবার্তায় তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে কথোপকথনের মাধ্যমে নতুন কূটনৈতিক দুয়াv খুলে গেছে। আমাদের অংশীদারদের কাছ থেকে অস্ত্র ও সরঞ্জাম আসছে। যুদ্ধবিরোধী জোট সক্রিয়ভাবে কাজ করছে।

এর আগে ম্যাক্রন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন যুদ্ধ ও পরিস্থিতিকে ঘিরে সংকটে খাদ্য সরবরাহে প্রত্যাশার চেয়েও বেশি প্রভাব পড়বে। তিনি বলেন, এই সকালে আমি কেবল আপনাদের একটি কথাই বলতে পারি, তা হচ্ছে, যুদ্ধ স্থায়ী হচ্ছে। কাজেই তার পরিণতিও হবে ভয়াবহ ও স্থায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]