মির্জাপুরে প্রবাস থেকে ফিরেই মাটিবাহী গাড়ির নিচে পরে নিহত

Share the post

মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল : টাঙ্গাইল মির্জাপুরে মাটিবাহী গাড়ি (ড্রামট্রাক)-মোটরসাইকেল দূর্ঘটনায় প্রবাসী মোঃ জুলহাস সিকদার নিহত হয়েছেন।ড্রামট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন তিনি।ঘটনাটি গতকাল রাত ১০.৩০ মিনিটের দিকে ঘটেছে বলে জানা গেছে।
জুলহাস সিকদার(৩৫) মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের মোঃ আফজাল সিকদারের ছোট ছেলে।

স্থানীয়রা জানান,পাঁচগাও হোসেনমার্কেট এলাকায় পুকুরপাড়ে (২৬ ফেব্রুয়ারি)শনিবার রাত আনুমানিক ১০.৩০ মিনিটের দিকে পূর্বদিক থেকে মাটিভরা ড্রামট্রাক আসার সময় জুলহাস তার মোটরসাইকেল নিয়ে পাশ কাটিয়ে যাবার সময় রাস্তার পাশে থাকা খেঁজুর গাছের সাথে মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে চালক(জুলহাস) ডানদিকে পড়ে গিয়ে ড্রামট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়ে সাথে সাথেই মারা যান।মোটরসাইকেলের পিছনে বসা অপর আরোহী রাস্তা থেকে বামদিকে পড়ে গিয়ে কোনরকম প্রানে রক্ষা পায়।

জুলহাস সিকদার সৌদি আরব প্রবাসী ছিলেন।গত ১০ দিন আগে প্রবাস হতে ৩ মাসের জন্য দেশে আসছিলেন।

মির্জাপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ড্রামট্রাকটি জব্দ করে,তবে ড্রাইভারকে আটক করা যায়নি বলে তারা জানান। লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেন।

এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,কোন অভিযোগ পাই নি।অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুলহাস সিকদারের এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]