রুশ হামলায় ১৯৮ জন নিহত: ইউক্রেন

Share the post

ইউক্রেনে রুশ হামলায় এপর্যন্ত ১৯৮ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের মধ্যে ৩ শিশু রয়েছে। এছাড়া ৩৩ শিশুসহ আহতের সংখ্যা ১ হাজার একশোর বেশি।

ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিন চলছে। রাশিয়ার সেনা বাহিনী রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। এদিকে রাজধানী কিয়েভে আসার পথে ইউক্রেনের একটি এয়ার ডিফেন্স ইউনিট ধ্বংস করেছে রাশিয়া।এছাড়াও শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুইটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এরমধ্যে একটি আবাসিক এলাকায় পরেছে। তবে আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি অস্বীকার করেছে রাশিয়া।

এদিকে সাড়ে ৩ হাজার রুশ সেনা নিহতের দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনী। দুইশো রুশ সেনা আটকের পাশাপাশি শতাধিক ট্যাংক ধ্বংসেরও দাবি করেছে কিয়েভ।

রুশ সেনাদের মরদেহ দেশে ফিরিয়ে নিতে রেডক্রসের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী। তবে এখন পর্যন্ত রুশ সেনা হতাহতের তথ্য স্বীকার করেনি রাশিয়া।

এদিকে ইউক্রনের দক্ষিণের শহর মেলিটোপোলের নিয়ন্ত্রণ নেয়ার দাবি জানিয়েছে রুশ প্রতিরক্ষামন্ত্রী। দেড় লাখ বাসিন্দার এই শহরের দখলকে রাশিয়ার জন্য বড় সাফল্য বলে দেখা হচ্ছে।

এর আগে, রাতজুড়ে কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সাইরেন বাজিয়ে রাজধানীর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সতর্কবার্তা দেয়া হয়েছে।

রাজধানীর পেরেময়ি এভিনিউতে অবস্থিত একটি সেনা ঘাঁটিতে রুশ বাহিনীর হামলা প্রতিহতের দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনী। নগরীর ট্রয়েশনিয়া এলাকার একটি বিদুৎকেন্দ্রের আশেপাশে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

ভারী গোলাবর্ষণের সঙ্গে শহরের বিভিন্ন সামরিক স্থাপনায় মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। কিয়েভের মাত্র ২০ মাইল দূরে অবস্থিত অস্তমেল বিমানঘাঁটিও রুশ বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার দিনভর সংঘর্ষে দু দফা হাতবদল হয় ঘাঁটিটির। এদিকে রাজধানী কিয়েভ থেকে প্রায় ১৮ মাইল দূরের শহর ভ্যাসিলকিভে রুশ সেনার সাথে ব্যাপক সংঘর্ষের খবর জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]