নেত্রকোনায় ৩১৪ টি কেন্দ্রে একযুগে গণটিকা কার্যক্রম শুরু

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : সারাদেশে গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোনায় ৩১৪ টি কেন্দ্রে একযুগে টিকা প্রদান কার্যক্রম চালিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর। তৃণমূল পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু হাওয়ায় অসহায় দরিদ্র নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ টিকা গ্রহণে কেন্দ্রগুলোতে আসছেন। এতে সার্বিক সহযোগিতা করছে রেড ক্রিসেন্ট সোসাইটি ও নেত্রকোনা পৌরসভা।
করোনার মহা মারি ঠেকাতে সরকারের নেয়া গণটিকা কার্যক্রম বাস্তবায়নে জেলা শহরসহ সকল উপজেলায় ব্যাপকভাবে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ (২৬ ফেব্রুয়ারি)  শনিবার সকালে শহরের জয়ের বাজার মোড়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, সিভিল সার্জন সেলিম মিয়াসহ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পৌর শহরের ১২ টি অস্থায়ী টিকা কেন্দ্রের প্রায় সবগুলোতেই ভিড় লক্ষ করা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের তথ্যমতে, ১০ উপজেলা ও ৪টি পৌরসভায় ৩১৪ টি টিকাদান কেন্দ্রে একযোগে চলছে গণ টিকাদান কার্যক্রম। প্রথম ২য় ও (বুস্টার) মিলে মোট ২৭ লাখ ২৬ হাজার ৭৮৩ টি টিকা প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]