গাইবান্ধা জেলা আওয়ামী লীগের তৃণমূলের বিশেষ বর্ধিত সভা

Share the post
মোঃ নুর আলম আজাদ গাইবান্ধা :  বাংলদেশে শান্তি বিনষ্ট করতে একটি মহল
অপতৎপরতা চালাচ্ছে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের
তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে – শফিক
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের তৃণমূলের বিশেষ বর্ধিত সভা গতকাল বুধবার
স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের হল রুমে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী
লীগের সভাপতি অ্যাড: সৈয়দ সামস-উল- আলম হীররু সভাপতিত্বে বর্ধিত সভায়
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক
সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাখাওয়াত হোসেন শফিক।
বর্ধিত সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম
গিনি এমপি, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, বাংলাদেশ কৃষক
লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড: উম্মে কুলসুম স্মৃতি এমপি, জেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সহ জেলা, উপজেলা ও
ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক
বলেন, সাধারণ মানুষের সমর্থন নিয়ে ৪ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই প্রত্যাশিত
¯^প্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। বিশে^ এখন বাংলাদেশ
উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও
আওয়ামী লীগের আদর্শ নিয়ে সকল অপশক্তি ও ষড়যন্ত উৎপাটন করে উন্নয়ন
অগ্রযাত্রাকে এগিয়ে নেয়া হবে। তিনি আরও বলেন, অসম্প্রদায়িক বাংলাদেশে
শান্তি বিনষ্ট করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে
আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তিনি
বলেন, অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা হলেই সমৃদ্ধ ইতিবাচক ডিজিটাল
বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]