মাধবপুরে গাঁজাসহ আটক-২ মোটরসাইকেল জব্দ

Share the post

মোঃজাকির হোসেন,মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি : মাধবপুরে মোটরসাইকেল দিয়ে ব্যাগে করে গাঁজা নিয়ে যাওয়ার সময় মাধবপুর থানা পুলিশ ২ব্যবসায়ীকে আটক করেছে।

পুলিশ জানায়, বুধবার (২৩ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাসের নেতৃত্বে এএসআই ইমরান আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ
মাধবপুর-চৌমুহনী সড়কের কালিকাপুর
মেস্তুর বাড়ি মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে একটি ব্যাগ তল্লাশি করে ৬কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় ১টি ডিসকভারী মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো
কিশোরগঞ্জের ইটনা থানার রায়টুটি গ্রামের আলতু মিল্কির ছেলে পলাশ মিল্কি(৩৭)ও একই গ্রামের নুরুল ইসলাম মিল্কির ছেলে বিলাল মিল্কি(৩২)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক উল্লেখিত বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]