মির্জাপুরে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ

Share the post

মাসুদ পারভেজ, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮ ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ ) অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের মাননীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম ও শামীমা আক্তার শিফা,উপজেলা নির্বাচন অফিসার শরিফা বেগম প্রমূখ ।

নবনির্বাচিত চেয়ারম্যানগনের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি,সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান।

এ সময় উপজেলা নির্বাচন অফিসার শরীফা বেগম বলেন, গত ৫ জানুয়ারী মির্জাপুর উপজেলায় ৮ ইউনিয়নের নির্বাচনে মহেড়া, জামুর্কি, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, গোড়াই এবং বাঁশতৈল ইউনিয়নে আট জন চেয়ারম্যান, সংরক্ষিত নারী আসনে ২৪ জন ও পুরুষ ৭২ জন মেম্বারসহ ১০৪ জন জনপ্রতিনিধি শপথ নিয়েছেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জুবায়ের হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]