মাধবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার দাফন সম্পন্ন

Share the post

মোঃজাকির হোসেন,মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে মাধবপুর উপজেলা শাহজাহানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহজাহানপুর জামে মসজিদের সংলগ্ন মোল্লা বাড়ী কবরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে শাহজাহানপুর গ্রামে ৪নং ওয়ার্ডে শাহজাহানপুর জামে মসজিদে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার দাফনের আগে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন,তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মুজিবুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ চৌধুরী, মুক্তিযোদ্ধা লোকমান মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাহজাহানপুর গ্রামের নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আজ বাড়িতে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]