মাধবপুরে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ পারুলকে গণসংবর্ধনা প্রদান

Share the post

মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী ১নং ধর্মঘর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ফারুক আহমেদ পারুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে ধর্মঘর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠে এ বিশাল গনসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্যঃ- গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে(বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন ফারুক আহমেদ পারুল।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মইনুল ইসলাম মইন।

১নং ধর্মঘর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল এর সভাপতিত্বে ও যুবলীগের সভাপতি মিজানুর রহমান এর পরিচালনায় গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরমুজ আলী, মৌলানা আসাদ আলী ডিগ্রী কলেজের প্রভাষক জহিরুল ইসলাম।

গণসংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন, ধর্মঘর ইউনিয়নের যুবলীগ,কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সভায় উপস্থিত ছিল ধর্মঘর ডিগ্রী কলেজের সহকারী প্রভাষক শফিকুল ইসলাম হারুন, ইউপি সদস্যবৃন্দ, মোঃসৌরাব হোসেন, নাছির উদ্দিন খোকন,ইয়াজ উদ্দিন,সাহাব উদ্দিন বাহার, মুখলেছুর রহমান,মজিবুর রহমান, বিল্লাল হোসেন, জিতু মিয়াসহ উপস্থিত ছিলেন এলাকার শিক্ষকবৃন্দ স্থানীয় মুরব্বিয়ানসহ ৩৯টি গ্রামের জনগণ।

সংবর্ধনা অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন কাজিরচক নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা আনোয়ারুল হক মির্জা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]