নগরীতে চোরাই ক্যামেরাসহ ফটিকছড়ির এক মাদক কারবারী যুবক গ্রেফতার

Share the post

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে ২ টি চোরাই ক্যামেরাসহ ফটিকছড়ির শাহাদাত হোসেন সানি (৩২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (২৮ জানুয়ারী) নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার নিজ গ্রাম ফটিকছড়ির রোসাংগিরী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাছির তালুকদার বাড়ী থেকে চোরাই যাওয়া প্রায় সাড়ে চার লক্ষ টাকা মূল্যের ১টি Canon 5D ও ১টি Nikon D 7100 ক্যামেরা উদ্ধার করে।

গ্রেফতার সানি ওই এলাকার মৃত আব্দুর রশিদের তৃতীয় পুত্র। তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় ২০১৬ সালের একটি মাদক মামলাসহ (যার নং৫(৮)১৬) একাধিক মামলা রয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এস.আই) মুরাদ।

এলাকাবাসী জানান, গ্রেফতার সানি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। জায়গা বিরোধের জের ধরে পরিবারটি এলাকার নিরপরাধ মানুষকে মামলা দিয়ে হয়রানি করছে। এছাড়াও মাদকের বিস্তার করে তারা এলাকার পরিবেশ নষ্ট করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]