সিইপিজেড কলসীদিঘীডে প্রিমিয়ার ব্যাংক -উপ শাখার উদ্বোধন

Share the post

প্রেস বিজ্ঞপ্তী ।। ২৭জানুয়ারী,চট্টগ্রাম।

নগরীর সিইপিজেড কলসীদিঘী রোডস্থ তাসফিয়া কমপ্লেক্সের নিচতলায় “প্রিমিয়ার ব্যাংক-উপ শাখার ”উদ্বোধন করা হয়েছে আজ (২৭জানুয়ারী)বৃহস্পতিবার সকাল ১১টায়।
ফুলের লর-ফিতা কেটে করেন আনুষ্ঠানিক কার্যক্রম বিশিষ্ট ব্যবসায়ী ,ক্রীড়া-শিক্ষাসংগঠক ,মিসেস তাহমিনা এন্টারপ্রাইজের‌ ব্যাবস্থাপনা পরিচালক অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মোঃ মোরশেদুল আলম চৌধুরী (তাজু)।

কলসীদিঘী রোডস্থ “প্রিমিয়ার ব্যাংক-উপ শাখার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দীন আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চিটাগাং চেম্বারের পরিচালক,বিশিষ্ট গার্মেন্টস শিল্প ব্যবসায়ী অহিদ সিরাজ চৌধুরী স্বপন,প্রিমিয়ার ব্যাংক-ইপিজেড শাখার ম্যানেজার(অপারেশন) এম.মন্জুরুল হক,চক বাজার শাখার ম্যানেজার মোঃ নওশাদ আলী ।

অনুষ্ঠানে আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সমাজসেবী হাজী মোঃ মোজাম্মেল হক চৌধুরী,হাজী মোঃ কামরুল হুদা চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ মোরশেদ খান, হাজী মোঃ আরাফাত চৌধুরী,মোঃ মইনুদ্দিন খান পিংকু ,মোঃ শামীম প্রমুখ। এসময় স্থানীয় গন্যমান্যব্যক্তি বর্গসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি এবং গ্রাহক-সদস্যরা উপস্থিত ছিলেন।

উপশাখা উদ্বোধন কালে আগত অতিথিরা বলেন, আপনি ও আপনারা যেখানে-ব্যাংকিং সেবা সেখানে। আর “প্রিমিয়ার ব্যাংক“সেবাই প্রথম এই শ্লোগান নিয়ে ১৯৯৯ সালে শুরু হলেও বর্তমান এই ব্যাংকের শাখা ১২০টির উপরে।সত্যিকার ব্যাংকিং সেবা নিয়ে সু-দীর্ঘ বছর পথচলা ব্যাংকটি আজ গ্রাহকদের ঘরের কাছে উপ-শাখা দিয়ে আরো উন্নতসেবা পৌছে দিবে।
এই শাখার মাধ্যমে শ্রমজীবি,পেশাজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশেষ সেবা দিতে অঙ্গীকার বদ্ধ হয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]