চকরিয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ভাংচুরের ঘটনায় নেতৃত্ব দেয়া পুলিশ সদস্যদের ক্লোজ

Share the post

ইমতিয়াজ মাহমুদ ইমন,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালীর বাসায় হামলা এবং ভাংচুর ঘটনায় নেতৃত্ব দেয়া পুলিশ সদস্যদের চকরিয়া থানা থেকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়েছে। কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম জানিয়েছেন মুক্তিযোদ্ধা আনোয়ার বাঙ্গালীর বাসভবনে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত পুলিশের সাব ইন্সপেক্টর এস আই কামরুল, এস আই তুষ্ট লাল সহ দশ পুলিশ সদস্যকে শাস্তিমূলক ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ জড়িতদের বিচারের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]