তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
শেখ ইমরান হোসেন : সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে। উপজেলার জাতপুর/আলাদিপুর পেয়ারাতলা নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, রবিবার (১৬.০১.২০২২) বিকাল ৪ টার দিকে খুলনা-পাইকগাছা
সড়কের তালার আলাদিপুর বাঁশতলা নামক স্থানে পাইকগাছা থেকে ছেড়ে আসা
খুলনাগামী খুলনা মেট্রো- জ-১১-০০২৪ নং একটি বাসের সঙ্গে বিপরীত দিক
থেকে আসা একটি মটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারাত্বক আহত
হয় ।
আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মটর সাইকেল চালক
রশিদ মোড়ল(৫৫)ও জিল্লুর রহমান মোড়ল (৫৬) নিহত হয় এবং আবু তালেব মোড়ল(৬৫)
গুরুত্বর আহত হয়।পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামের মৃত জালাল মোড়লের পুত্র মটরসাইকেল চালক রশিদ মোড়ল, মৃত শুকুর মোড়লের পুত্র জিল্লুর রহমান মোড়ল এবং মৃত
মোজাম মোড়লের পুত্র আবু তালেব মোড়ল গুরুত্বর আহত হয়। পুলিশ মটর সাইকেল ও
ঘাতক বাসটি আটক করেছে ।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘাতক
বাসটি আটক সহ ২ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

