সোহেল রানা,কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় আগামী ৩১ শে জানুয়ারী ২০২২ ইং ৬ষ্ঠ ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।ভূরুঙ্গামারী উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে তৃতীয় ধাপে ১১ ই নভেম্বর ৭ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । বাকী ৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ শে জানুয়ারী।
ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তরমুজ আলীর দ্বিতীয় পুত্র প্রতিবন্ধী মোশারফ হোসেন মশু(২৬)কে স্থানীয় লোকজন মেম্বার পদে নির্বাচন করার সমর্থন দেয়।এরই ধারাবাহিকতা শারিরীক প্রতিবন্ধি মোশারফ হোসেন মশু প্রার্থী হওয়ার পর থেকে দেখা যায় বিভিন্ন জায়গায় খুলি বৈঠক করে আসছে। তার খুলি বৈঠকে পুরুষের পাশাপাশি মহিলা ভোটারদের উপস্থিতি সংখ্যাটাও অনেক বেশি। সেই খুলি বৈঠকে উপস্থিতি লোকজন তাকে টাকা দিয়েও সাহায্য-সহযোগিতা করতে দেখা যায়।
মশুর সমর্থক কারী বাবু ও সুজন জানান,যেহেতু প্রার্থী একজন শারিরীক প্রতিবন্ধী ও হতদরিদ্র তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিবন্ধী মশুকে ভোট দিয়ে নির্বাচিত করে ইউনিয়ন পরিষদে দায়িত্ব দিয়ে অসহায়দের সেবা ও সহযোগিতা করার সুযোগ করে দিব।

